হেফাজতে
ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর ও ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাশেমী
বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি ইসলামকে ধ্বংস করার মিশনে নেমে উঠেছে।
শিক্ষানীতির মাধ্যমে কওমী মাদ্রাসার লাগাম টেনে ধরার চেষ্টা চলছে। এটা হলে
দেশের তৌহিদী জনতা মেনে নিবে না। তখন আবার বৃহত্তর আন্দোলন শুরু হবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি
ঐতিহাসিক চত্বরে জঙ্গি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা
হেফাজতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে
বেশিরভাগ বক্তা শিক্ষানীতি বাতিলের দাবি জানান।
তারা বলেন, কওমী মাদ্রাসার লাগাম টেনে
ধরার চেষ্টা হলে তৌহিদী জনতা জেগে উঠবে। তখন সরকার টিকতে পারবে না।
বাংলাদেশ রক্ষা ও সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধ করতে হেফাজত ইসলাম প্রয়োজন।
হেফাজত কর্মীরা প্রয়োজনে রক্ত দিয়ে বাংলাদেশ রক্ষা করবে। বাংলাদেশে
জঙ্গিবাদ থাকতে দিবে না।
নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব জেলা
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আহ্বায়ক মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্ব এবং
মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর
রহমান, মুফতি আনিস আনসারী ও মুফতি হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন
হেফাজত নেতা আবদুল কাদের, সাখাওয়াত হোসেন, আবদুল কাদির, জমিকউদ্দিন ফারুকী
প্রমুখ।
সূত্রঃ দৈনিক শিক্ষা
dainikshiksha.com
dainikshiksha.com


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন