Sample Text

LightBlog

Breaking

LightBlog

সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

১৮ হাজার শিক্ষক এমপিওভুক্তকরণ: ১৪৩ কোটি টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

আইসিটি, বিজ্ঞান ও চারুকলা বিষয়ের ১৮ হাজার ২৮৩ জন শিক্ষককে এমপিওভুক্তির  অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত একশ তেতাল্লিশ  কোটি ১৭ লাখ ১৫ হাজার টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাবীন বানু সাক্ষরিত এ বিষয়ে পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আইসিটি বিষয়কে আবশ্যিক বিষয় হিসেবে অর্ন্তভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং এটি সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আবশ্যিক বিষয় হিসেবে অর্ন্তভূক্ত হবে বলেও বলা হয় ওই চিঠিতে।
আর এ জন্য ৫ হাজার ৭২ জন আইসিটি শিক্ষকের এমপিওভুক্তিতে এক বছরে আর্থিক সংশ্লেষ মোট একশ দশ কোটি ছাপ্পান্ন লাখ ছিয়ানব্বই হাজার টাকা।
চারুকলা বিষয়কে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করার পর এই বিষয়ের মোট ১২ হাজার ৭৭৫ জন শিক্ষককে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ২৭ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া ওই একই চিঠিতে বিজ্ঞান বিষয়ের মোট ২শ ১৮ জন শিক্ষকের এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ভিত্তিতে মোট ৪ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা চেয়েছে।
 সূত্রঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox