Sample Text

LightBlog

Breaking

LightBlog

বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

ফেসবুক বন্ধের গুজব নাকচ করলেন গণশিক্ষামন্ত্রী // Collected From_Dainikshiksha

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধের গুজব নাকচ করে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
মঙ্গলবার তিনি বলেছেন, সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।
আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ থাকবে বলে খবর প্রকাশিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়।
ফেসবুক বন্ধ করা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা যায়নি।
আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

Collected From :

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox