৩ সেপ্টেম্বর
শিক্ষা মন্ত্রণালয়াধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী
সভার আয়োজন করতে বলা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদেরকে
সার্বিক উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত হতে যাওয়া
সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করতে হবে। একই
সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও
গার্ল গাইড্স কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষাবান্ধব
পরিবেশ তৈরীর বিষয়েও আলোচনায় আলোকপাত করতে হবে।
এ উপলক্ষে ০৩ সেপ্টেম্বর শিক্ষা
মন্ত্রণালয়াধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভার
আয়োজন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয়
নির্দেশনা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন