মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। দ্রুতই চূড়ান্ত ফল ঘোষণা করবে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসি সূত্র বলছে, পদ বেশি হওয়ায় মৌখিক পরীক্ষা দেওয়া ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মধ্যে ৮৬ শতাংশই নিয়োগ পাবেন। কাজেই যাঁরা মৌখিক পরীক্ষা ভালো বা মোটামুটি দিয়েছেন, তাঁরা এমনিতেই নিয়োগ পাবেন।
নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয়
শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে। পিএসসি সূত্র বলেছে,
এ বছরের ৩ জুন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি)
পরীক্ষায় প্রার্থী ছিলেন ১৮ হাজার ৬৩ জন। ৭ জুন প্রকশিত ফলে ১১ হাজার ৯৫ জন
উত্তীর্ণ হন। ১১ জুলাই থেকে তাঁদের মৌখিক পরীক্ষা শুরু হয়।
এ বছরের ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র
স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে আরও ৬ হাজার পদে
নিয়োগের চাহিদা পায় পিএসসি। ফলে ৯ হাজার ৬১৬টি পদে নিয়োগ হচ্ছে।
আগে লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও
নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শুধু
প্রাথমিক বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্বাস্থ্য
মন্ত্রণালয় সূত্র বলেছে, এর আগে ২০১৩ সালে ৪ হাজার ১০০ জনকে বিভিন্ন সরকারি
হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ করা হয়।
নার্সদের দেখভালের দায়িত্বে থাকা সেবা
পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাসিমা পারভীন বলেন, বর্তমানে
হাসপাতালগুলোতে ১৮ হাজার নার্স আছেন। আরও প্রায় ১০ হাজার নিয়োগ পেলে সরকারি
হাসপাতালগুলোতে সেবা বাড়বে।’



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন