১৬ আগস্ট
বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক
মো. এলিয়াছ হোসাইনকে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) হাজির হওয়ার নির্দেশ দেয়া
হয়েছে। ভয়াবহ এমপিও জালিয়াতির তদন্ত শুরু করেছে দুদক।
একইসঙ্গে এলিয়াছের সহযোগী ও মাধ্যমিক ও
উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেসবাহ উদ্দিন সরকার এবং শিক্ষা
কর্মকর্তা মো. আফসার উদ্দিনকেও হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইএমআইএস
সেলের সাইফুর, নজিবউদ্দোলাসহ কয়েকজনকেও দুদকে হাজির হতে বলেছে।
দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)
ফরিদ আহমেদ পাটোয়ারী স্বাক্ষরিত চিঠিতে ১৬ আগস্ট বিকেল তিনটায় রাজধানীর
সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য বলা
হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের
মহাপরিচালকে বলা হয়েছে, যাতে এলিয়াছসহ অন্যান্যরা সঠিক সময়ে উপস্থিত থাকেন
সে বিষয়টি নিশ্চিত করার জন্য।
সূত্রঃ দৈনিক শিক্ষা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন