জুলাই মাসের
এমপিওর সাথে ‘আগের ঘোষণা’ অনুযায়ী ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং প্রধানমন্ত্রীর
ঘোষিত বৈশাখী ভাতা বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরকে এখনও না দেয়ায় ক্ষোভ ও
অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী সংগ্রামী
ঐক্যজোট।
রোববার (৭ আগস্ট) রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত হাই স্কুলে সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সভায় শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করে।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানই দেশ স্বাধীন এর পরে সর্ব প্রথম এদেশে প্রাথমিক শিক্ষকদের চাকুরি
জাতীয়করণ করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শিক্ষক সমাজের বিশ্বাস
বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণ ঘোষণা দিয়ে
জাতির জনকের কন্যা শেখ হাসিনা নতুন ইতিহাস গড়বেন।
এসময় বক্তারা আরো বলেন, বেসরকারি শিক্ষক
কর্মচারীগণ বর্তমানে বেতন বৈষম্যের শিকার। তাই সরকারি অনেক ভালো উদ্যোগ
গ্রহণের পরেও শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছে না। তাই শিক্ষকদের বেতন
বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। সভায় জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে
এক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য শিক্ষক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
আগামী ঈদুল আযহার পূর্বেই নতুন স্কেলে পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদান সহ
বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে জাতীয়করণ ঘোষণা দিয়ে
পর্যায়ক্রমে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক
নেতৃবৃন্দ।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও
সংগ্রামী জোটের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনির সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মীর
আব্দুল মালেক, সমিতির মহাসচিব মো. রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মো. আমিনুল
ইসলাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রফিকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো.
আব্দুল হালিম, মো. দেলোয়ার হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল আমিন
শেখর ও মহাসচিব মো. বদরুজ্জামান বাদল, বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা মহানগর
(দক্ষিন) সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা মহানগর
(উত্তর) সভাপতি মো গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মো. ফরিদ মিয়া, সমিতির
সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও প্রেসিডিয়াম সদস্য মো. মহসিন উদ্দিন, মো.
ছবরুল হক ও মো. আনোয়ার হোসেনসহ অনেকে।
সূত্রঃ দৈনিক শিক্ষা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন