ব্রাহ্মণবাড়িয়ায়
ভুল চিকিৎসায় আব্দুল ওয়াদুদ খলিফা (৭০) নামে এক শিক্ষকের মৃত্যুর অভিযোগ
একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা।
রোববার (১৪ আগস্ট) রাত ৯টায় শহরের কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভাঙচুরের এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল ওয়াদুদ খলিফা ব্রাহ্মণবাড়িয়া
সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের বাসিন্দা। তিনি কোড্ডা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের ছেলে হাফিজুর রহমান খলিফা জানান,
বাম হাতের কনুই ভেঙে যাওয়ায় শুক্রবার (১২ আগস্ট) আব্দুল ওয়াদুদ খলিফাকে ওই
হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার অস্ত্রোপচারের আগে চিকিৎসক ইনজেকশন পুশ
করার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক
(এসআই) ইশতিয়াক আহমেদ বাংলানিউজকে জানান, মৃতের পরিবার থেকে বলা হচ্ছে ভুল
চিকিৎসায় মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে গিয়ে চিকিৎসক ও মালিকপক্ষের কাউকে
পাওয়া যায়নি।
সূত্রঃ দৈনিক শিক্ষা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন