বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের
চার বছর মেয়াদি স্নাতক কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিগত বছরের
মতো এ বছর ইউনিট পরিবর্তনের জন্য আলাদাভাবে ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিতে হবে
না। তবে স্ব স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান
সাপেক্ষে অন্য ইউনিটের বিভাগগুলোতে ভর্তির সুযোগ থাকবে।
এছাড়া অন্যান্য বছরের মতো ‘খ’ ইউনিটে সাধারণ জ্ঞান থাকছে না। সকল ইউনিটে ভর্তি পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকে পঠিত বিষয়ের উপর।০২ অক্টোবর বিকাল ৫টা থেকে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদন গ্রহণ করা হবে।
আবেদনকারীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। এই সাইটে আবেদনকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্দেশিকা, নোটিশ এবং লিঙ্ক দেখতে পাবেন।
ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২০১২ সালের বা পরবর্তীতে যারা মাধ্যমিক বা সমমানের
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সকল নির্দেশিকা, http://admission.eis.bu.ac.bd, www.barisaluniv.edu এবং িিwww.barisaluniv.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।
Collected From:



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন