Sample Text

LightBlog

Breaking

LightBlog

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

এমপিওভুক্তির আবেদন জমাদিন

এমপিওভুক্তি, টাইমস্কেল, উচ্চতর স্কেলসহ অন্যান্য আবেদন শিক্ষা অধিদপ্তরে জমার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর। নতুন এ তারিখ নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
উপ-পরিচালকগণ চলতি মাসের ১৮ তারিখের মধ্যে যেসব আবেদন পাঠাবেন শুধু সেগুলোই সেপ্টেম্বর মাসের এমপিওর সভায় উপস্থাপন ও নিষ্পত্তি হবে।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতি বিজোড় মাসে এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয় এবং ১৫ তারিখের মধ্যে আবেদন জমা দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু চলতি মাসে ঈদুল আজহার ছুটি থাকায় কয়েকদিন কাজ করতে পারেননি শিক্ষা অফিসারগণ । তাই সময় বাড়ানো হয়েছে। তবে, সময় বাড়ানো শুধু চলতি সেপ্টেম্বরের জন্যই কার্যকর হবে। অন্যান্য মাসে ১৫ তারিখেই শেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox