Sample Text

LightBlog

Breaking

LightBlog

মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

মন্ত্রণালয়ের চিঠিতে মহাভুল নির্দেশনা, আদালতের আদেশে গভর্নিং বডি বাতিল প্রসঙ্গে

উচ্চ আদালতে আদেশে ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিল সংক্রান্তে শিক্ষা মন্ত্রণালয় একটি মহাভুল করেছেন। বুঝে হোক আর না বুঝে হোক, উচ্চ আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতিহীন একটি নির্দেশনাও দিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডকে। একে এখতিয়ার বহির্ভূতও বলেছেন অভিভাবকরা।
গত ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে দেয়া হয়। চিঠির ২য় অনুচ্ছেদে বলা হয়,  ভিকারুন নিসার বিশেষ ধরণের গভর্নিং বডির ২০১৬ খ্রিস্টাব্দের পাঁচ জানুয়ারি হতে সকল কার্যক্রম বাতিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জানা যায়, উচ্চ আদালতের আদেশে বিশেষ ধরণের গভর্নিং বডি বাতিল করলেও তা কার্যকরের তারিখ চলতি বছরের পাঁচ জানুয়ারি মর্মে কোনো উল্লেখ নেই। অতএব মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখিত পাঁচ জানুয়ারি ২০১৬ একটি মহাভুল।
এছাড়াও আরেকটি মহাভুল করেছেন মন্ত্রণালয়। সেটি হলো আদালতের আদেশে বিশেষ কমিটি বাতিল হয়েছে বটে। এডহক কমিটিও গঠন করতে বলেছেন বটে। তবে, উচ্চ আদালতের আদেশে কোথাও বলা হয় নাই যে, নিয়মিত কমিটির জন্য জেলা প্রশাসককে প্রধান করে এডহক কমিটি করতে হবে। সালমা জাহান স্বাক্ষরিত মন্ত্রণালয়ের চিঠির ৩য় এবং শেষ অনুচ্ছেদে একথাই বলা হয়েছে।
সম্মিলিত অভিভাবক পরিষদের নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম দৈনিকশিক্ষাকে বলেন, মন্ত্রণালয়ের উচিত ভুল চিঠিটি প্রত্যাহার করে নেয়া এবং সঠিকভাবে লেখা । আদালতের আদেশে বলা হয় নাই চলতি বছরের পাঁচ জানুয়ারি থেকে সকল কার্যক্রম বাতিল করতে।
আইডিয়াল স্কুলের এ অভিভাবক নজরুল বলেন, এডহক কমিটিতে বিশিষ্ট অভিভাকদের মধ্যে কাউকে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অথবা শিক্ষা বোর্ডর কাউকে রাখা যায়। জেলা প্রশাসকের হাতে গেলে তা ভালো হবে বলে মনে হয় না।


সূত্রঃ দৈনিক শিক্ষা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox