নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় অবস্থিত পিস স্কুলের আসবাবপত্র
জব্দ করে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
থানা সূত্র জানায়, গত বেশ কিছুদিন ধরে
বসুরহাটের পিস স্কুল বন্ধ রাখে স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ
ভিন্ন নামে স্কুলটি চালানো হবে বলে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খবর দেয়। এ
তথ্যের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় পুলিশ স্কুলে অভিযান চালায়।
পুলিশ সূত্র জানায়, অভিযানকালে স্কুল থেকে
১২টি কাঠের চেয়ার, ১৭টি স্টিলের চেয়ার, ১৭টি সাইনবোর্ড, ৩টি টেবিল ও একটি
সাদা বোর্ড জব্দ করা হয়। পরে স্কুলটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। জব্দ করা
আসবাবপত্রগুলো থানায় রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, বন্ধ পিস স্কুলটি অন্য নামে চালানোর পাঁয়তারা
চলছে—এ মর্মে তথ্য পাওয়ার পর তাঁরা আসবাবপত্র জব্দ করে স্কুলটিতে তালা
ঝুলিয়ে দিয়েছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
সূত্রঃ দৈনিক শিক্ষা
dainikshiksha.com
dainikshiksha.com



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন