Sample Text

LightBlog

Breaking

LightBlog

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

জাতীয়করণের তালিকাভুক্ত কলেজের সবাই ফেল

সদ্য জাতীয়করণের তালিকাভুক্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ থেকে এ বছর এইসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস করেনি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এলাকাবাসীর মধ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ থেকে মানবিক বিভাগের ৬ জন শিক্ষার্থী  এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তারা কেউই পাস করতে পারেনি।
এদিকে, যশোর শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি হলেও এ কলেজ থেকে কেউ পাস না করায় হতবাক এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একজন কলেজ শিক্ষক দৈনিক শিক্ষাকে বলেন, দৌলতপুর উপজেলায় অনেক পুরনো কলেজ আছে যারা জাতীয়করণের সকল শর্ত পূরনের দাবি রেখেও জাতীয়করণের তালিকাভুক্ত হতে পারেনি। অথচ তালিকাভুক্ত হয়েছে অবকাঠামোবিহীন এমন একটি কলেজ যেখানে শিক্ষক আছে, শিক্ষার্থী নেই। লেখাপড়ার মান কেমন তা এবারের এইচএসসি ফলাফলেই প্রমাণ হয়েছে।
প্রসঙ্গত, সদ্য জাতীয়করণের তালিকাভুক্ত ১৯৯টি কলেজের তালিকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের নাম রয়েছে।
এ বিষয়ে জানাতে কলেজের অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে, ওই কলেজের ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক শরিফুল ইসলাম দৈনিক শিক্ষাকে বলেন, এ বছর আমাদের কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ছয়জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। তবে এঁদের মধ্যে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বাকি চারজন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি জাতীকরণের সব শর্ত পূরণ করেছে কি না এমন প্রশ্নের উত্তরে শরিফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মায়ের নামে কলেজ। কিভাবে জাতীয়করণ হয়েছে এই বিষয়ে কোন মন্তব্য করার এখতিয়ার আমার নেই। সংশ্লিষ্টরাই ভালো জানেন এই বিষয়ে।
তিনি আরো জানান, এই কলেজে মোট ৩২ জন শিক্ষাক-কর্মচারী কর্মরত রয়েছেন।
সূত্রঃ দৈনিক শিক্ষা


Untitled-1 copy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox