Sample Text

LightBlog

Breaking

LightBlog

বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

এ বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না

অবশেষে চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার রাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, 'এ বছর থেকেই পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না।'

এর আগে সরকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এ পরীক্ষাটি ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করেছে।

 সূত্রঃ http://www.jugantor.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox