কওমি
সনদের স্বীকৃতির জন্য আলেম-ওলামাদের এগিয়ে আসার আহব্বান জানিয়ে জমিয়াতুল
উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন,
‘বিরোধিতার নামে বিরোধিতা না করে অবহেলিত কওমি শিক্ষার্থীদের জন্য সবাইকে
ঐক্যবদ্ধ হতে হবে। স্বকীয়তা ও মর্যাদা বহাল রেখে স্বীকৃতির আন্দোলনে
ঝাঁপিয়ে পড়তে হবে।’
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘কওমি মাদ্রাসার
সনদের স্বীকৃতি এ দেশের শিক্ষার্থীদের মান-সম্মান ও অধিকার। তাদের অধিকার
নিয়ে আমরা টানাটানি করতে পারি না। দেশের প্রাজ্ঞ ও বিজ্ঞ আলেমদের উচিত
সনদের স্বীকৃতি আদায়ের চেষ্টায় অংশীদার হওয়া।’
কোনও নিয়ন্ত্রণের ভেতর কওমি মাদ্রাসা আটকা
পড়ছে না জানিয়ে মাসঊদ বলেন, ‘কওমি শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই আমরা
স্বীকৃতি পেতে চাই। দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা ও কারিকুলামের
মাধ্যমেই সনদের স্বীকৃতি এলে এদেশের শিক্ষার্থীরা উপকৃত হবে। নিবন্ধন বা
নিয়ন্ত্রণের কোনও বাধ্যবাধকতা ছাড়াই আমরা স্বীকৃতি পেতে চাই।এটা আমাদের
অধিকার।শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে বড় একটি সিঁড়ি এই স্বীকৃতি।’
সূত্রঃ দৈনিক শিক্ষাdainikshiksha.com


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন