Sample Text

LightBlog

Breaking

LightBlog

শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

এমপিওভুক্ত হচ্ছেন আরও পাঁচ হাজার কম্পিউটার শিক্ষক

অবশেষে ভাগ্য খুলতে যাচ্ছে এমপিওভুক্তির অপেক্ষায় থাকা পাঁচ হাজরের বেশি কম্পিউটার শিক্ষকের।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব দৈনিকশিক্ষাডটকমকে বলেন, সহসাই এমপিওভুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে।
গত মাসে মন্ত্রণালয় থেকে আদিষ্ট হয়ে পাঁচ হাজার ৭২ জন কম্পিউটার শিক্ষককে এমপিওভুক্তির সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
২০১১ খ্রিস্টাব্দের ১১ নভেম্বরের পর এমপিও না দেয়ার শর্ত অনুমোদিত কম্পিউটার শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিওবিহীন শিক্ষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পাঁচ হাজার ৭২ জন শিক্ষকের এমপিওভুক্তি, বাড়ীভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাবদ সরকারের বাৎসরিক খরচ একশত দশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার মাত্র।
এমপিওভুক্তির দাবিতে অনশন, মানবন্ধন করে ক্লান্ত কম্পিউটার শিক্ষকরা নেতারা বলছেন তারা তীর্থের কাকে মতো চেয়ে থাকেন দৈনিকশিক্ষায় কোনো ভালো খবর আসে কি-না। তারা বলছেন, শিক্ষার সবকিছু ডিজিটাল হচ্ছে কিন্তু কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক্ষকদের বেতন নেই যা বিষ্ময়কর বটে।

সূত্র

 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox